বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লা-৩ আসনে আ’লীগ, জাপা ও স্বতন্ত্রসহ মুরাদনগরে ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • আপডেটের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৭২৯ বার পড়া হয়েছে
ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে ইউসুফ হারুন ও জাহাঙ্গীর আলম সরকারের মাঝে 
  • সাজ্জাদ হোসেন শিমুল:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থীসহ ১৪জন মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী ইউসুফ হারুন এফসিএ’র পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়েরসহ নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা প্রদানকারী অন্যান্য প্রার্থীরা হলেন, জাহাঙ্গীর আলম সরকার (আ’লীগের বিদ্রোহী, স্বতন্ত্র), আলমগীর হোসেন (জাতীয় পার্টি), বসির আহাম্মদ (কৃষক শ্রমিক জনতালীগ), বেনজির আলম (জাকের পার্টি) কাজী নজরুল ইসলাম (স্বতন্ত্র), মনিরুজ্জামান (তরিকত ফেডারেশন), শরিফুল আলম চৌধুরী (গনফ্রন্ট), ফোরকান উদ্দিন (ন্যাপ), মো: সাজ্জাদুল হোসাইন (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), রফিকুল ইসলাম সরকার (স্বতন্ত্র), মো: আমিনুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), রুহুল আমিন (স্বতন্ত্র), বাছির মিয়া (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট)।
আ’লীগের মনোনয়ন না পাওয়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
কুমিল্লা-৩ মুরাদনগরে আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ন্যাপসহ মোট ১০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও জাহাঙ্গীর আলম সরকার আ’লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।
কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিভিন্ন দলীয় প্রার্থী ১০জন ও স্বতন্ত্র পদে ৪জনসহ মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com