বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেস ভাড়া মওকুফ

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৯৮০ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

করোনা মহামারী সংকটময় মূহুর্তে কোটবাড়ি ও সালমানপুরের মেসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী যারা বসবাস করে তাদের মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কুমিল্লা শহরের মেস গুলোতে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

শনিবার (১১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সালমানপুর ও কোটবাড়ির মেস মালিকদের সাথে এ সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। গত এপ্রিল মাস থেকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্তটি কার্যকর থাবে বেলে জানা যায়। এবং যারা ইতিমধ্যে ভাড়া পরিশোধ করেছেন তারা পরবর্তি মাসের ভাড়ার সাথে সমন্বয় করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মুহাম্মদ কামাল উদ্দীন তিনি জানান, করোনার দুর্যোগময় মূহুর্তে মানবিক দিক বিবেচনা করে মেস মালিক ও আমাদের সর্বসম্মতিক্রমে ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেয়া হোয়েছে। তিনি বলেন বিদ্যুৎ বিল ও গ্যাস বিল এর অন্তর্ভূক্ত থাকবে। সকলের সহযোগিতায় এমন সিদ্ধান্তে আসাটা সফলাতাই বলা যায়।

শহরের মেসগুলোর ভাড়া মওকুফের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকসহ মেস মালিকদের নিয়ে শীগ্রই একটি বৈঠকে বসবো।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com