বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লায় ‍এসেছে করোনার টিকা

  • আপডেটের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৮৬৬ বার পড়া হয়েছে
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন আজ রবিবার (৩১ জানুয়ারি) ভোরে কুমিল্লায় পৌঁছেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ভ্যাকসিন প্রয়োগ শুরুর হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভোরের দিকে ঢাকা থেকে ফ্রিজার ভ্যানে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায় করোনা প্রতিরোধক ভ্যাকসিন। কুমিল্লার জেলার জন্য ২৪ কার্টন ভ্যাকসিন এসেছে বলে জানিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান ।

সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, ‘খুবই ভালো লাগছে যে আমরা আমাদের চাহিদা মতো ভ্যাকসিন পেয়েছি। পূর্ণ নিরাপত্তায় রোববার ভোরে আমরা ভ্যাকসিনগুলো গ্রহণ করেছি। কুমিল্লা জেলার জন্য ১ লাখ ৩৪ হাজার ১২৫ জনের জন্য টিকার চাহিদা উত্থাপন করা হয়। জনপ্রতি দুটি করে ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা চাওয়া হয়। চাহিদা অনুযায়ী ১২০০ ভায়ালের (প্রতি ভায়ালে ১০ ডোজ) ২৪ কার্টন টিকা এসেছে জেলায়।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদসহ ভ্যাকসিন রিসিভ কমিটির সবাই উপস্থিত ছিলেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com