বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫৯৭ বার পড়া হয়েছে

দেবিদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার থানা গেইট এলাকায় বুধবার (১৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় এক মোটর সাইকেল দূর্ঘটনায় জাবেদ পাঠান (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত যুবক দেবিদ্বার পাঠান বাড়ির মৃত হাজী আকামত আলী পাঠানের পুত্র এবং বিএনপি দেবিদ্বার উপজেলা’র সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পৌনে ৪টায় জাভেদ পাঠান মোটর সাইকেল যোগে দেবিদ্বার নিউমার্কেট থেকে থানা গেইট সংলগ্ন নিজ বাসায় যাওয়ার পথে ৩টি সিএনজি এক সাথে ওভারটেক করার সময় পাশকেটে থানার সামনে সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে স্লেব ভাঙ্গা একটি গর্তে পড়ে যায়। ওই সময় তার মাথার পিছনের অংশে আঘাত পেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, সড়ক ও জনপদ বিভাগ সড়কের পাশে ফুটপাতে ড্রেন নির্মাণ করে ওই ড্রেনের উপর নির্মাণ সামগ্রী দিয়ে স্লেব তৈরী করে ঢেকে দেয়। বছর ঘুরে না আসতেই ওই ফুটপাতের অধিকাংশ স্লেব ভেঙ্গে মরণ ফাঁদে পরিনত হয়। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের নজরে আনলেও কোন প্রতিকার হয়নি। প্রতিদিনই অসংখ্য মানুষ অসতর্কতায় এবং রাতের অন্ধকারে স্লেব ভাঙ্গা গর্তে পড়ে আহতের ঘটনা ঘটছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com