বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লায় যুবলীগ নেতার হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৬২৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা মহানগরীর ২৫ নং ওয়ার্ডে দুর্বৃত্তের হাতে নিহত যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী হত্যার খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নেন নিহত জিল্লুর রহমানের পরিবারের সদস্যরা। এ সময় বক্তব্য রাখেন নিহত জিল্লুরের স্ত্রী জাহানারা বেগম, তার মা ফেরদৌস আরা বেগম, ভাই ইমরান হোসেন চৌধুরী ও স্থানীয়রা।

বক্তারা দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর সদর দক্ষিণে জিল্লুর রহমান (৫০) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার সকাল সোয়া ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার পুরাতন চৌয়ারা বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর নগরীর ২৫নং ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরী মাস্টারের ছেলে।

জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এ ঘটনায় নিহতের ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com