বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লায় বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মামলা করে বিপাকে মা-মেয়ে

  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৯০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

‘মাদকাসক্ত স্বামী তার দুই মেয়েকে শ্লীলতাহানি করেছেন’ স্ত্রীর এমন অভিযোগে থানা পুলিশ অভিযুক্ত আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করে। কিন্তু আদালতে সোপর্দ করার পর দুই মেয়ে বিচারকের কাছে প্রকৃত তথ্য তুলে ধরায় দেখা দেয় বিপত্তি।

মিথ্যা অভিযোগে মামলা করায় মামলার বাদী ও দুই সন্তানকে আদালত চলাকালীন সময় পর্যন্ত আটক রাখা হয়। মঙ্গলবার চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন রিমার আদালতে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার।

এর আগে গত সোমবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের আবু বক্করের স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মাদক সেবন করে তার ২ সন্তানকে মারধরসহ শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ পেয়ে পুলিশ ওই দিন বিকেলে আবু বক্করকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে মামলার দুই কথিত ভিকটিম (২ মেয়ে) ও বাদী হাসিনা বেগমকে ২২ ধারা জবানবন্দি দেয়ার জন্য কুমিল্লা আদালতে হাজির করা হয়।

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন রিমা মামলার বাদী ও তার ২ মেয়েকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা এক পর্যায়ে সত্য ফাঁস করে দেন।

দুই মেয়ে আদালতকে জানান, মাদকাসক্ত বাবা বিভিন্ন সময় কারণে অকারণে তাদের মা ও তাদেরকে মারধর করতেন। তার (বাবা) অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা মায়ের পরামর্শে মিথ্যা অভিযোগের পরিকল্পনা করি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, আদালত অভিযোগের কোনো সত্যতা না পেয়ে এবং মিথ্যা অভিযোগের কারণে মামলার বাদী ও তার ২ মেয়েকে আদালত চলা পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। পরে সন্ধ্যায় তাদের ছেড়ে দিয়েছেন বলে জানতে পেরেছি।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com