বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
তিতাসের অকুতোভয় কলম সৈনিক; অপপ্রচার ও জুলুমের বিরুদ্ধে এক অপরাজেয় কণ্ঠস্বর সাকিব হোসেইন সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন মুরাদনগরে নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার বাঙ্গরায় ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি জায়গা দখলমুক্ত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রমজানে দইয়ের দাম কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ক্ষুদ্র ব্যবসায়ী ইউসুফ দে‌বিদ্বারে পাগলা কুকু‌রের কাম‌ড়ে দুইদিনে আহত চব্বিশ মুরাদনগরে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী নাসির উদ্দিন নিখোঁজ, অপহরণের আশঙ্কা মুরাদনগরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ মুরাদনগরে ৯ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৭ জন মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন কায়কোবাদ তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মুকুল

কুমিল্লায় প্রথম চাষ হচ্ছে বারোমাসি তরমুজ

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৫০ বার পড়া হয়েছে
কুমিল্লায় প্রথম চাষ হচ্ছে বারোমাসি তরমুজ
কুমিল্লায় প্রথম চাষ হচ্ছে বারোমাসি তরমুজ

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় প্রথমবারের মতো মাচায় চাষ হচ্ছে বারোমাসি ফল ব্ল্যাকবেরি তরমুজ। সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের বলরামপুর গ্রামের কৃষক কাজী আনোয়ার হোসেন থাইল্যান্ডের এই বারোমাসি তরমুজ চাষ করছেন। ২০ শতক জমিতে মাত্র ৩৫ হাজার টাকা খরচ করে ৬৫ দিনের ব্যবধানে ২ লাখ ৫০ হাজার টাকা আয় করেছেন আনোয়ার।

এখন তিনি আরও জমি নিয়ে ব্ল্যাকবেরি প্রজাতির তরমুজ চাষ সম্প্রসারণ করছেন। এ ক্ষেত্রে উপজেলা কৃষি বিভাগ আনোয়ার হোসেনকে সব ধরনের সহযোগিতা করছে। ফলন ও বিক্রি ভালো হওয়ায় আনোয়ারের মুখে এখন তরমুজের লাল টুকটুকে হাসি।

ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক ধরে এগোলেই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের বলরামপুর গ্রাম। এই গ্রামের সড়কের পাশের ধানি জমির আইল ধরে কয়েক কদম হাঁটলেই চোখে পড়বে ব্ল্যাকবেরি তরমুজ ক্ষেত।

কৃষক আনোয়ার বলেন, ‘ইউটিউবে দেখে আমি ব্ল্যাকবেরি তরমুজ চাষে আগ্রহী হই। এরপর ২০ শতক ধানি জমি তরমুজ চাষের জন্য প্রস্তুত করি। প্রথমে ধানি জমির মধ্যে মাটি উঁচু করে সারি করা হয়েছে। এরপর মাটির মধ্যে পানি যেন আটকে থাকতে না পারে, সে জন্য পলিথিন দেওয়া হয়। এরপর পলিথিন ছিদ্র করে এর মধ্যে থাইল্যান্ডের ব্ল্যাকবেরি তরমুজের বীজ লাগানো হয়। তরমুজের চারা বড় হলে সেগুলো বাঁশ দিয়ে তৈরি মাচায় ছড়ানো হয়। এরপর প্রথমে ফুল আসে। পরে একে একে কালো রঙের তরমুজ বেরিয়ে আসে। দুই মাসের মধ্যে তরমুজ পরিপক্ব হয়। কালো রঙের তরমুজের ভেতরে রক্তাক্ত লাল বর্ণ। স্বাদে মিষ্টি।’

কাজী আনোয়ার হোসেন বলেন, ‘করোনাকালে তরমুজ বিক্রি করে লাভ হওয়ায় মনে আনন্দ লাগছে। আরও বেশি জমিতে এবার তরমুজ চাষ করব।’

সরেজমিনে গিয়ে কাজী আনোয়ার হোসেনের খেতে দেখা গেছে, সবুজ লতাপাতার মধ্যে মাচায় ঝুলে আছে তরমুজ। আনোয়ার একে একে তরমুজ কাটছেন। প্রতি কেজি তরমুজ বিক্রি করছেন ১০০ থেকে ১২০ টাকায়। আশপাশের ও কুমিল্লা শহরের মানুষ তরমুজ কিনতে তাঁর খেতেই আসেন।

কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার কাউছার আহমেদ নামের এক ক্রেতা বলেন, ‘লোক মারফত খবর পেলাম, কাজী আনোয়ার হোসেনের খেতে থাইল্যান্ডের ব্ল্যাকবেরি তরমুজ চাষ হচ্ছে। এরপর তিনটি তরমুজ ১ হাজার ২০০ টাকা দিয়ে কিনে এনেছি।’

সদর দক্ষিণ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাহিদা খাতুন বলেন, ‘কুমিল্লা অঞ্চলে কাজী আনোয়ার হোসেন প্রথম ব্ল্যাকবেরি প্রজাতির তরমুজ চাষ করছেন। প্রথমে তিনি ২০ শতক জমিতে তরমুজ চাষ করেন। এখন তিনি আরও জমি নিয়ে তরমুজ চাষ করবেন। সে জন্য জমি প্রস্তুত করেছেন। মাত্র ৩৫ হাজার টাকা খরচ করে তিনি আড়াই লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন। ৬০ থেকে ৬৫ দিনে তাঁর এ লাভ। অন্যরাও এ ধরনের তরমুজ চাষ করতে পারেন। এতে খরচ কম। ফলন ও লাভ বেশি।’


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
slot gacor
divinegc.com
mimislot
ayssports.org
Slot Gacor
mimislot
Social Media Strategy
suburmajuteknik.co.id
babaslot
mimislot
palabraenpie.org
slot88

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

mimi slot gacor

berita slot gacor terkini

www.drygmt.com

slot gacor

saliayi.com/

Validasi Berita

Pantau Info

Kilas Opini

MIMISLOT





Mimislot

slot gacor