বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ধামাচাপা দিতে তৎপর প্রভাবশালী চক্র

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৭০৮ বার পড়া হয়েছে
ধর্ষণ - Rape
ধর্ষণ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বরুড়ায় প্রতিবন্ধী এক বৌদ্ধ তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ধামাচাপা দিয়ে ধর্ষককে বাঁচাতে সালিশের নামে অর্থের প্রলোভনে নির্যাতিতার বৃদ্ধ বাবা থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগও পাওয়া গেছে প্রভাবশালী কয়েক সমাজপতির বিরুদ্ধে।

অবশেষে এ ঘটনায় শুধুমাত্র ধর্ষক ইমাম হোসেনকে আসামি করে সোমবার ( ২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বরুড়া থানায় মামলা রেকর্ড করা হলেও সালিশের নামে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

এদিকে প্রতিবন্ধী বৌদ্ধ এ তরুণীকে ধর্ষণের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তকে আটক করতে পারেনি।

স্থানীয় সূত্র ও মামলার অভিযোগ থেকে জানা গেছে, জেলার বরুড়া উপজেলার শীলমুড়ি দক্ষিণ ইউনিয়নের লগ্নসার গ্রামের আবদুল কাদেরের ছেলে ইমাম হোসেন একই গ্রামের হতদরিদ্র মাতৃহারা প্রতিবন্ধী বৌদ্ধ তরুণীকে বাড়িতে ঢুকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে।

সর্বশেষ গত শনিবার রাতে ইমাম হোসেন একই কাজে লিপ্ত হলে নির্যাতিতার বৃদ্ধ পিতা বিষয়টি টের পেয়ে তাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়।

সাংবাদিকরা ওই বৌদ্ধ প্রতিবন্ধী তরুণীর বাড়িতে গেলে তার পিতা জানান, রোববার রাত ১১টার দিকে ওই এলাকার খলিলুর রহমান মুন্সি, নয়ন, আবু তাহের, লিটন বড়ুয়া ও রতনসহ কয়েকজন আমার বাড়িতে এসে ঘটনাটি মিটমাটের জন্য সালিশে বসে।

এ সময় তারা আমাকে (নির্যাতিতার বৃদ্ধ বাবা) চল্লিশ হাজার টাকা দেবে বলে খলিলুর রহমান মুন্সি আমার থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে কোনো টাকা পয়সা দেয়নি, তবে শুনেছি তারা ধর্ষক ইমাম হোসেন থেকে মীমাংশার নামে ২ লাখ টাকা নিয়েছে।

এদিকে সাংবাদিকদের উপস্থিতির খবরে বরুড়া থানার এসআই বিকাশ চন্দ্র ঘোষ, এসআই উত্তম কুমারসহ পুলিশের একটি দল নির্যাতিতার বাড়িতে পৌঁছে তার বাবার জবানবন্দি লিপিবদ্ধ করে রাতে তাদের দু’জনকে থানায় নিয়ে যায়।

সোমবার রাতে ধর্ষক ইমাম হোসেনকে একমাত্র আসামি করে থানায় ধর্ষণের অভিযোগে মামলা রুজু হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় সালিশের নামে অর্থের প্রলোভনে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া খলিলুর রহমান মুন্সিসহ প্রভাবশালীরা।

মঙ্গলবার রাতে বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার জানান, ইমাম হোসেন নামে একজনকে আসামি করে ধর্ষিতার বাবা সোমবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।

এছাড়াও তদন্তে অন্যকারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বরুড়া থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্যকেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com