বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লায় পেঁয়াজের বাজারে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৫ বার পড়া হয়েছে

ফয়সাল মবিন পলাশঃ

কুমিল্লায় বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর চকবাজারে পাইকারি পেঁয়াজের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহাকারী পরিচালক মো.আছাদুল ইসলাম।

মো.আছাদুল ইসলাম বলেন, পেঁয়াজের আড়ত ও খুচরা দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মিথ্যা ঘোষণা দিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা সংরক্ষণ না করার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকর্তার সাথে জড়িত থাকার অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর দু’টি স্থানে টিসিবির ট্রাকসেল মনিটরিং করা হয়।

অভিযানের সময় দোকানদারদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে এবং সামাজিক-শারীরিক দুরত্ব বজায় রেখে কেনা-বেচা করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com