বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লায় অবৈধ ভাবে গ্যাসের অপব্যবহার, সংযোগ বিচ্ছিন্ন করলেন বাখরাবাদ কর্তৃপক্ষ

  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫১ বার পড়া হয়েছে
কুমিল্লায় অবৈধ ভাবে গ্যাসের অপব্যবহার, সংযোগ বিচ্ছিন্ন করলেন বাখরাবাদ কর্তৃপক্ষ

ফয়সাল মবিন পলাশঃ

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর ময়মনামতি হাইওয়ে থানা এলাকায় অবৈধ ভাবে গ্যাসের অপব্যবহার করায় রিপন নামের এক ব্যক্তির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড(বিজিডিসিএল) কর্তৃপক্ষ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার এর নির্দেশনায় প্রকৌশলী আজহারুল আলম ও ম্যানেজার ফজলে রাব্বী কুমিল্লা সদরের আলেখারচর ময়নামতি হাইওয়ে থানা এলাকায় রিপনের বাড়িতে অভিযান চালিয়ে গ্যাসের অপব্যবহার প্রমানিত হওয়ায় অভিযুক্ত রিপনের গ্যাস লাইনটি তাৎক্ষনিক বিচিন্ন করেন।

এ বিষয়ে বিজিডিসিএল এর প্রকৌশলী আজহারুল আলমের সাথে কথা বললে তিনি জানান, আলেখারচর রিপনের বাসার আবাসিক লাইনটি বাণিজ্যিক লাইনে ব্যবহৃত হওয়ার প্রমান পাওয়ায় বিজিডিসিএল এর উর্ধত্বন কর্মকর্তাদের নির্দেশনাক্রমে রিপনের বাড়ির অবৈধ ভাবে ব্যবহৃত বাণিজ্যিক লাইনটির সংযোগ বিচ্ছিন্ন করণসহ তাহার বিরুদ্ধে গ্যাস আইনের বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

অবৈধ গ্যাস লাইনের ব্যবহারের বিষয়ে বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার বলেন, আমাদের অভিযান শুধু কুমিল্লার মধ্যে সীমাবদ্ধ নন, বাখরাবাদ গ্যাসের আওতাধীন প্রতিটি জেলাতে অবৈধ গ্যাস ব্যবহার ও গ্যাসের অপব্যবহারের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হইবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com