বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লার মুরাদনগরে ওরশের গরু দেখতে গিয়ে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৬৯৬ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগরে ওরশের গরু দেখতে গিয়ে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

সাজ্জাদ হোসেন শিমুলঃ

কুমিল্লার মুরাদনগরে ওরশের গরু দেখতে গিয়ে ট্রাক্টর চাপায় রাফি নামের এক ছয়বছরের শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া উত্তর পাড়া বাবুল মিয়ার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার মোচাগড়া গ্রামের সুমন মিয়ার ছেলে।

জানা যায়, পার্শবতী উপজেলা দেবিদ্বারের একটি ওরশের জন্য মোচাগড়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে বাবুল মিয়ার কাছ থেকে ৮০ হাজার টাকা মূল্যের একটি গরু ত্রুয় করেন।

শনিবার সকালে বাদ্যযন্ত্র নিয়ে বাবুল মিয়ার বাড়ী থেকে ক্রয়কৃত সেই গরুটি নিতে আসেন মাজার কর্তৃপক্ষ। এসময় বাদ্যযন্ত্রের শব্দে গরু দেখার জন্য রাফি অন্যান্য বাচ্চাদের সাথে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর চাপা দেয়। পরে আশ-পাশের লোকজন রাফিকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com