বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে কুমিল্লার দাউদকান্দিতে শ্রাবন্তী রানী সরকার নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সারে ৫টার দিকে তার নিজ বাড়ীতে আত্মহত্যা করেছেন বলে জানাগেছে।

পুলিশ জানায়, শ্রাবন্তী রানী সরকার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। আজ ফলাফল ঘোষণার পর জানতে পারে, সে বিজ্ঞান বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে নিজ ঘরে গলায় ( ফাঁস ) দিয়ে আত্মহত্যা করে।

শ্রাবন্তী রানী সরকার উপজেলার দাউদকান্দি পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর সতানন্দী গ্রামের রতন চন্দ্র সরকারের মেয়ে।

দাউদকান্দি মডেল থানার এসআই আবুবকর বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর হাসপাতাল থেকে মৃ/- ত/- দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে ফাস দিয়ে আত্মহত্যা প্রমান পাওয়া গেছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি এবং মৃতদেহটি থানায় নিয়ে আসি।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com