বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লার তিতাসের ১৮৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ

  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৬২৩ বার পড়া হয়েছে
কুমিল্লার তিতাসের ১৮৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাসের মাছিমপুর বাজার থেকে ১৮৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে তিতাস থানার এসআই মো. বিল্লাল হোসেন।

শনিবার (০৮ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর আর আর ইনস্টিটিউশন মার্কেটে অভিযান চালিয়ে এ বিয়ার জব্দ করেন। তবে দোকানের মালিক কিংবা মাদক ব্যবসায়ী কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, ঘটনাস্থলে বাজার কমিটির সভাপতি আ. বাতেন সরকার রেনু মিয়া ও সাধারণ সম্পাদক মো. হাসান বশিরের উপস্থিতিতে দোকানের তালা ভেঙ্গে দোকানের ৪টি প্লাষ্টিকের বস্তা থেকে ১৮৪ ক্যান বিদেশি বিয়ার পাওয়া যায়।

ওমর আলীর চা স্টলের পাশের দোকানটি স্কুলের নামের হলেও ব্যবহার করছেন উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. মুজিবুর রহমান।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান চৌধুরী ও ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আলী মেম্বার সাংবাদিকদের বলেন, দোকানের চাবি মুজিবুর রহমানের কাছে ছিলো, সে দোকানে কি ব্যবসা করেন তা আমরা জানিনা।

রাতে মুজিবুর রহমানকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি দোকানে আসেননি। তিনি বলেন, আমি দূরে আছি।

এই বিষয়ে তিতাস থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, এই বিয়ার ব্যবসার সাথে কারা জড়িত তা তদন্ত সাপেক্ষে খুঁজে বের করা হবে এবং মামলার প্রক্রিয়া চলছে।কয়েক বছর আগেও স্কুলের পাঠাগারে বিয়ার ব্যবসার অভিযোগ উঠেছিল। তখন সংবাপত্রে নিউজ হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় হয়েছিল।

তবে কর্তৃপক্ষ এ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন সুশিল সমাজ। স্কুলের স্থাপনা ব্যবহার করে মাদকের ব্যবসা জমজমাট। বিদ্যালয়টির দীর্ঘদিনের সুনাম নষ্টকারী কলঙ্কদের বিচারেরও দাবি জানান তারা।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com