বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লার চান্দিনায় স্কুল শ্রেণীর ছাত্রীকে অপহরণ; থানায় মামলা

  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৭২৫ বার পড়া হয়েছে
প্রতিকি ছবিঃ অপহরণ

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার চান্দিনায় অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৪) কে অপহরণ করেছে গাড়ি চালক। এ ঘটনায় বুধবার (১৪ অক্টোবর) ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ৭ জনকে আসামী করে চান্দিনা থানায় একটি অপহরণ মামলা করেন।

অপহৃত স্কুল ছাত্রী চান্দিনা উপজেলার ধেরেরা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ণরত। অপহরণকারীরা হলো- চান্দিনার মাইজখার ইউনিয়নের আওরাল গ্রামের নজির মিয়ার ছেলে পিকআপ ভ্যান চালক তুহিন হোসেন (২৫)সহ আরও ৬জন।

ওই স্কুল ছাত্রীর পিতা জানান- তার মেয়ে বাড়ি থেকে স্কুলে আসার পথে প্রায়ই উত্যক্ত করতো ওই গাড়ি চালক তুহিন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত রবিবার (১১ অক্টোবর) সকালে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। আজ ৩দিন অতিবাহিত হলো এখনও আমার মেয়ের কোন সন্ধান পাইনি।

ধেরেরা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমর বর্ধণ জানান, মেয়েটি আমাদের বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। তাকে দ্রæত উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের দাবী জানাই।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনায় আমরা একটি মামলা গ্রহণ করেছি। ভিকটিমকে উদ্ধারসহ আসামী গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com