বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লার কৃতিসন্তান বাস্তব হোসেন নির্বাচিত হলো বিকেওএ’র পরিচালক হিসেবে

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ১১৭৮ বার পড়া হয়েছে
কুমিল্লার কৃতিসন্তান বাস্তব হোসেন নির্বাচিত হলো বিকেওএ'র পরিচালক হিসেবে

নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা):

নিটিং ব্যবসায়ীদের সংগঠন “বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (বিকেওএ)” নির্বাচনে সম্মিলিত নিট ঐক্য পরিষদের ‘প্যানেল লিডার’ লতিফ নিটিং মিলস্ এর কর্ণধার মো. মাহবুবুর রহমান স্বপন সভাপতি, ও কুমিল্লার কৃতিসন্তান “জেবন নিটিং মিলস” এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ বাস্তব হোসেন পরিচালক পদে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) বিকালে নিটিং ব্যবসায়ীদের দেয়া বিপুল ভোটের মাধ্যমে জয় লাভ করে পরিচালক পদে নির্বাচিত হয় তিনি।

বাস্তব হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের মাজু মিয়ার ছেলে।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম পরিচালক হিসেবে তার নাম ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু ও অন্য সদস্য বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু তাহের শামীম উপস্থিত ছিলেন।

অফিস বেয়ারার কমিটিতে বিনা প্রতিদ্বন্ধীতায় সিনিয়র সহ-সভাপতি পদে মো. আবুল বাসার, সহ-সভাপতি পদে রাকিবুল হাসান রাকিব, সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মো. কবির হোসেন ভূইয়া বাবুল।

এছাড়া মো. ফারুক আহমেদ, মো. আকবর হোসেন, নির্মলৈ চন্দ্র রায়, মো. নুরুল ইসলাম, মো. মজিববর রহমান , মো. সাহারীয়া জুয়েল, মো. মুকুল হোসেন, মো. জাহিদুল আউয়াল টুটুল, মো. শহিদুল ইসলাম, মো. আলী রেজা, মো. কামাল হোসেন, মো. সিরাজুল ইসলাম, মো. নুরজ্জামান খাঁন ও মো. মহসিন মৃধাকে পরিচালক নির্বাচিত করা হয়েছে।

রাতে এক প্রতিক্রিয়ায় বিকেওএ নবনির্বাচিত পরিচালক কুমিল্লা টাইমস’কে বলেন, ‘বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের ভায়েরা যে গুরুত্বপূণ দায়িত্ব আমাকে দিয়েছেন আমি চেষ্টা করবো সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে।

প্রসঙ্গত, গত ২৬ মে অনুষ্ঠিত পরিচালক নির্বাচনে মো. মাহবুবুর রহমান স্বপনের সম্মিলিত নিট ঐক্য পরিষদ ২১টি পদের মধ্যে ১৮টিতে জেতে। আর ‘ফোরাম’ জেতে বাকি ৩টি পদে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com