বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লার আলোচিত সেই কাউন্সিলর আলমগীর যুবলীগ পদ থেকে বহিষ্কার

  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৭৬৭ বার পড়া হয়েছে
কুমিল্লার আলোচিত সেই কাউন্সিলর আলমগীর যুবলীগ পদ থেকে বহিষ্কার
কুমিল্লার আলোচিত সেই কাউন্সিলর আলমগীর যুবলীগ পদ থেকে বহিষ্কার

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউন্সিলর আলমগীর হোসেন কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগ এর সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৪জুলাই) তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেনকে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হলো।


নিহত আকতারের ছোট ভাই মো. শাহজালাল আলাল কুমিল্লা টাইমসকে মোবাইলে বলেন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিষয়টি জেনেছি। তবে, সাধারণ মানুষ ও আমাদের দাবি হলো, তাকে কাউন্সিলর পদ থেকেও বহিষ্কার করা হোক অথবা তাঁর পদ স্থগিত রাখা হোক। কেননা, হত্যা মামলার আসামী যদি স্বপদে বহাল থাকে, তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে নানা কিছু চিন্তা করবে। আমরা জেনেছি, সে কুমিল্লা শহরে আত্মগোপনে ছিলো। পরবর্তী সময়ে যে কোন নেতার সহযোগীতা নিয়ে হয়তো ঢাকা চলে গেছে। আমরা চাই, কাউন্সিলরসহ সকল আসামীকে গ্রেপ্তার করে, দ্রুত বিচারের আওতায় আনা হোক।

প্রসঙ্গত, গত ৩রা জুলাই জুমার নামাজের পর চাঙ্গনী এলাকার বাসিন্দা ব্যবসায়ী আকতার হোসেনকে মসজিদ থেকে বের করে, শতশত মানুষের সামনে প্রকাশ্যে এসএস এর রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় কাউন্সিলরকে প্রধান আসামী করে, তার পাঁচ ভাইসহ মোট দশ জনের নামে মামলা করেছে নিহতের স্ত্রী রেখা বেগম। তাদের মধ্যে তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com