বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

কুমিল্লার বুড়িচংয়ের সাবেক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর রানীর দিঘীর এলাকায় তার বাসা থেকে আটক করা হয়।

কুমিল্লা ‎জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক বিল্লাল হোসেন বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিল্লাল হোসেনের ভগ্নিপতি মফিজুল ইসলাম বলেন, তিনি ২০১১ সালে থেকে ২০১৬ পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে ষোলনল ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাকে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে রেখে কোণঠাসা করা হয়েছে।

তিনি বলেন, এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও পরে তাকে ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে দেওয়া হয়নি। তার বিরুদ্ধে থানায় মামলা হয়নি। হঠাৎ রাত ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল তার বাসায় এসে তাকে তুলে নিয়ে যায়। মামলা ছাড়া তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে তারা আমাদের কিছুই জানাননি। আমরা চাই তাকে যেন সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে কুমিল্লা ‎জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। – জাগো নিউজ২৪


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com