বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩

  • আপডেটের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে
Road Accident - সড়ক দুর্ঘটনা
  • কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে বাসের সঙ্গে অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরে কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হন। এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা দৌলতপুর এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইটবোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটার শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

নরসিংদীতে সাবেক মন্ত্রীর সমর্থক গ্রুপের সংঘর্ষে নিহত ২
নরসিংদীতে সাবেক মন্ত্রীর সমর্থক গ্রুপের সংঘর্ষে নিহত ২
বিস্তারিত পড়ুন
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুরের কাছে ঢাকাগামী অর্ণিবান পরিবাহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী মারা যান

এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ উপপরিদর্শক মো. হেলাল বলেন, মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি কৌশিক আহমেদ বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com