বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেটের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪১৫ বার পড়া হয়েছে
Road Accident - সড়ক দুর্ঘটনা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রবিববার (২৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর ও বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় এদুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা মিলন মিয়া (৩৫) ও লক্ষ্মীপুর সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ‘সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার ইউটার্নে সবজিবোঝাই একটি পিকআপ মোড় নেওয়ার সময় উল্টে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে রিকশাচালক মিলন মিয়া মারা যান। ঘটনার পর পিকআপচালক পালিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে। ‘

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি একেএম মঞ্জুরুল হক আখন্দ জানান, ‘কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস রোববার ভোরে মহাসড়কের সুজাতপুর পৌঁছালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করেছে।’
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ’টি হস্তান্তর করা হবে বলে জানিয়েছ পুলিশ।

– কুমিল্লার কাগজ


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com