বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা ৩ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার কুমিল্লায় চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর দুই গ্রুপে তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার মরদেহ ভাবির ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগে দেবর গ্রেপ্তার পাহারাদারকে বেঁধে তিন ট্রান্সফরমার চুরি যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

কুমিল্লায় পাসপোর্ট দালালচক্রের মূলহোতাসহ ২৪জন গ্রেপ্তার

  • আপডেটের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৩৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালচক্রের মূলহোতা শাকিল আহমেদ সুজনসহ চক্রের ২৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ মার্চ) সকালে র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (৫ মার্চ) দিনব্যাপী কুমিল্লার কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার শাকতলা গ্রামের সৈয়দ ফারুক আহম্মেদের ছেলে শাকিল আহম্মেদ সুজন (৩৮), কোতোয়ালি মডেল থানার বাগিচাগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন (২৭), নোয়াপাড়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মো. শরীফ (৩৪), মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. মাসুক (৫০), মো. আনিছুর রহমান সুমন খানের ছেলে মো. লিকন খান লিটন (২০), আলী হোসেনের ছেলে ডালিম সরকার (২০), মো. শওকতের ছেলে মো. ইরফান (২৮), মৃত আলী আশ্রাফের ছেলে মো. শওকত আলী (৫৪), কবির হোসেনের ছেলে মো. ওজায়ের হোসেন সাকিব (২০), নতুন চৌধুরী পাড়ার মৃত আব্দুর মোন্নাফের ছেলে মো. দেলোয়ার হোসেন রোমান (৫২), মুরাদনগর থানার কুরুইল গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩৭), কোতোয়ালি মডেল থানার মোরাপাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে ইশান আহম্মেদ রাব্বি (২৩), চট্টগ্রামের স্নদ্বীপ থানার মগধারা গ্রামের মোতাচ্ছের আহম্মদের ছেলে মুজিবুর রহমান (২১), কুমিল্লার বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২০), কোতোয়ালি মডেল থানার মৃত মাঈন উদ্দিনের ছেলে মো. শাফি (২৯), মো. আজাহারের ছেলে মো. তুহিন (২০), খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার ব্রিজপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. রুহুল আমিন রুবেল (৩০), কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ছোটরা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মো. মাজহারুল ইসলাম (২১), বুড়িচং থানার পয়াত গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল হান্নান বাবুল (৫৩), আব্দুল হান্নানের ছেলে হাছিবুল হাসান জিমি (২৩), শিকারপুরের মো. তোফাজ্জল হোসেনের ছেলে তানজিদ হাসান (২৭), দেবিদ্বার থানার ওয়াহেদপুর গ্রামের মৃত রমিজ আহম্মেদের ছেলে মো. ইমরুল হাসান (৪০), বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মৃত আব্দুর কাদেরের ছেলে মো. আবুল কালাম আজাদ (৫৫) এবং কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুরের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৫২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাবের কাছে অসংখ্য ভুক্তভোগী দালাল চক্রের সদস্যদের অতিরিক্ত টাকা নেওয়ার পরও যথাসময়ে পাসপোর্ট পায়নি বলে লিখিত ও মৌখিক অভিযোগ করেন। এসব অভিযোগের সত্যতা যাচাইপূর্বক র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি টিম ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল গতকাল রোববার সারাদিন কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পাসপোর্ট দালালচক্রের মূলহোতাসহ মোট ২৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লিপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল, ৭টি বিভিন্ন সিল, একটি প্যাড, নগদ ৪৩ হাজার টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবত পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত দালালদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট অফিসে দালাল নির্মূলে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
mimislot
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor amanah

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot