বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লায় নিজ ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

কুমিল্লা টাইমস:

কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকার মজুমদার ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিলন আক্তারের বাড়ি জেলার বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রেসকোর্সের ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, লাশটি একদিন আগের। গলাকাটা অবস্থায় পাওয়া গেছে মরদেহে পচন ধরেছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”

প্রতিবেশী ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর তিনি মায়ের সঙ্গে রেসকোর্সে বসবাস করতেন। কয়েকদিন আগে তার মা চিকিৎসার জন্য নোয়াখালী যান, ফলে তিনি একাই বাসায় ছিলেন।

মৃতার তিন মেয়ের মধ্যে একজন ইউরোপে স্বামীর সঙ্গে থাকেন, আরেকজন নোয়াখালীতে এবং তানজিনা আক্তার নামে আরেক মেয়ে রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মেয়ে তানজিনা আক্তার জানান, শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি বাসায় আসেন। দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে খাটের নিচে রক্ত দেখে হতভম্ব হয়ে পড়েন। পরে পুলিশে খবর দেন। পুলিশ এসে খাটের নিচ থেকে বেডসিটে মোড়ানো মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা মো. মাসুদ বলেন, গতকাল সকালে ফুফুর সঙ্গে কথা হয়েছিল। আজ শুনছি খাটের নিচে তার মরদেহ পাওয়া গেছে। এটা স্পষ্টতই একটি হত্যাকাণ্ড।

ওসি মাহিনুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com