বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা

  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৯০২ বার পড়া হয়েছে
  • ডেস্ক রিপোর্ট:

বেশ কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশের শিক্ষার্থীরা। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছে তারা। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান সব শিক্ষার্থী। 

শিক্ষার্থীদের আন্দোলনে যখন সারা দেশ উত্তাল, তখন আইনজীবীরা আন্দোলনরত ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন, তাদের বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা দিয়েছেন। 

এই বিষয়ে কুমিল্লা জজকোর্টের অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন সরকার তার ফেইসবুক একাউন্টে একটি পোষ্টের মাধ্যমে লিখেন, যদি কোন শিক্ষার্থী ভাই/বোন কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয় আমাকে জানাবেন।
আমি বিনামূল্যে জামিনের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। -নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করুন।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন সরকার কুমিল্লা টাইমসকে বলেন, কোটাবিরোধী আন্দোলন করতে গিয়ে যদি কোনও শিক্ষার্থী আইনশৃঙ্খলাবাহিনীর হাতে গ্রেপ্তার হন, তাহলে সেই শিক্ষার্থীদের জামিনের জন্য আইনি সহায়তা দেব। এক্ষেত্রে শিক্ষার্থীদের কোনও ধরনের ফি দেওয়া লাগবে না।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের জামিনের জন্য আমার ফোন নম্বরে‬ ০১৭৭৮-১৬৭২৩০ যোগাযোগ করতে পারবেন। কুমিল্লায় কেউ গ্রেপ্তার হলে আমাকে জানাতে হবে। কুমিল্লা জজকোর্ট থেকে আমি তাদের জন্য আইনি লড়াই করবো। তাদের জন্য আদালতের কাছে জামিন চাইবো। এক্ষেত্রে কোনও ফি নেব না।

 


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com