বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুবি শিক্ষার্থীর ১৫০ কি.মি. পথ পাড়ি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ১০১৮ বার পড়া হয়েছে
কুবি শিক্ষার্থীর ১৫০ কি.মি. পথ পাড়ি

কুবি প্রতিনিধিঃ

‘স্বাস্থ্যবিধি মেনে চলি কোভিড-১৯ থেকে দূরে থাকি’ ‘মাদকমুক্ত সমাজ চাই, পরিবার ও সমাজে শান্তি চাই’ স্লোগানের বাহক হয়ে পায়ে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কিশোর কুমার এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজাহাত উল্ল্যাহ আদ্-দ্বীন।

গত শুক্রবার (৮ জানুয়ারী) চট্টগ্রাম কলেজ থেকে পদযাত্রা শুরু করে মঙ্গলবার (১২ জানুয়ারী) পর্যন্ত পাঁচ দিনব্যাপি রোভার প্রোগ্রাম অনুযায়ী ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের জন্য চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া, রামু হয়ে কক্সবাজার পর্যন্ত পায়ে হেঁটে এই পথ অতিক্রম করেন ওপেন স্কাউটসের এই দুইজন রোভার। এতে অর্থায়ন করেছে ক্রিস্টাল ওপেন স্কাউটসের সদস্যরা।

এ সময় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে সমাপ্তির দিনে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পদযাত্রা শেষ করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিশোর জানান, ‘১৫০ কি.মি. শেষ করার মধ্য দিয়ে আমরা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই। এছাড়াও দুটি স্লোগান ধারন করি যেন এর মাধ্যমে আমরা জনসাধারণকে মাদক এবং করোনা সম্পর্কে সতর্ক করতে পারি। সবারই উচিত আমাদের এত সুন্দর দেশটাকে ঘুরে দেখা। সর্বপরি পায়ে হেটে ঘুরতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাই।’


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com