বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুবিতে মহান বিজয় দিবসে র‍্যালি ও শোভাযাত্রা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৮২৫ বার পড়া হয়েছে
কুবিতে মহান বিজয় দিবসে র‍্যালি ও শোভাযাত্রা

রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ১০টা ৪০মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে শহীদ মিনারের উদ্যেশ্যে বিজয় র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার, শাখা ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

পরে সকাল ১১:১৫ তে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে ৩০ লাখ বীর শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে আত্মপরিচয়ের ঠিকানা খুঁজে পায় বাঙালি। তাই এই দিনটি বাংলাদেশের সবচেয়ে আনন্দের এবং বড় প্রাপ্তির।
তিনি আরও বলেন, আমরা যা বলি তা যদি বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজ করি তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে অনেক দূর।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার বুদ্ধিজীবী থেকে কৃষক জনতাসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায় করেন। জাতির পিতার দৃঢ়তা এবং শক্ত সাহসে আমরা আজকের এই ভুখন্ড পেয়েছি। ৭৫ এ ঘাতকের হাতে শহীদ হবার পূর্বমুহূর্ত পর্যন্ত দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেয়ার জন্য বঙ্গবন্ধু ছিলেন বদ্ধ পরিকর। তাই আজকের এই বিজয়ের দিনে আমাদের একত্রিত হয়ে সামনে এগিয়ে যাবার প্রতিজ্ঞা করা প্রয়োজন। ‘এর আগে গতকাল থেকে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান পরিবেশনের পাশাপাশি প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলো, বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন দেয়ালসমূহ ও হলসমূহের সম্মুখভাগে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com