বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কসবায় যৌতুকের জন্য গৃহবধূ হত্যার অভিযোগ; স্বামী সাইফুল পলাতক

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ১০৮৬ বার পড়া হয়েছে
কসবায় যৌতুকের জন্য গৃহবধূ হত্যার অভিযোগ; স্বামী সাইফুল পলাতক
কসবায় যৌতুকের জন্য গৃহবধূ হত্যার অভিযোগ; স্বামী সাইফুল পলাতক

আলম সামস্‌, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুকের জন্য প্রাণ হারালো গৃহবধূ ইয়াসমিন, অভিযোগ উঠেছে যৌতুকের জন্য হত্যার পরে স্বামীর ঘড়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিলো গৃহবধু ইয়াসমিনকে। ইয়াসমিন কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন সীমানাপার গ্রামের মেয়ে।

শনিবার সকাল সাড়ে দশটায় কসবা পৌরসভা বিসাবাড়ি গ্রামের মুন্সি ভিলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী সাইফুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

ইয়াসমিনের বাবা আব্দুলআউয়াল অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম ও তার মা শেফালী আক্তার পরিকল্পিতভাবে যৌতুকের জন্য তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। তিনি জানান পুলিশ মেয়ের মৃত্যুর খবর দিলে নিজ গ্রাম সীমানাপার থেকে ছুটে যান কসবায়। পরে কসবা থানায় সাইফুলসহ তার পরিবারের বিরুদ্ধে এজাহার জমা দিয়েছেন।

কসবা থানা তদন্ত পরিদর্শক আসাদুল ইসলাম ইয়াসমিনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াসমিনের পরিবার অভিযোগ দায়ের করেছে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com