বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৮৭১ বার পড়া হয়েছে
থানায় আসামির মৃত্যু: কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার
থানায় আসামির মৃত্যু: কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারে জনতার গণপিটুনি থেকে উদ্ধার করা মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সদর থানার ওসি এএসএম শাহজাহান কবীরকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) রাত ৯ টায় এ তথ্যটি নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া নবী হোসেন কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পশ্চিম মুক্তারকূল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে।

পুলিশ জানায়, নবী হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা রয়েছে।

ডিআইজি জানান, সোমবার দুপুরে কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় একদল লোক মাদক মামলার পলাতক আসামী নবী হোসেনকে মারধর করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

চিকিৎসা শেষে নবী হোসেনকে থানায় নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার বিকালে থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানার ওসি এএসএম শাহজাহান কবীরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান ডিআইজি।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com