বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

এিনয়নী

  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ১৩৭৭ বার পড়া হয়েছে
সুকৃতি ভট্টাচার্য্য
সুকৃতি ভট্টাচার্য্য

সুকৃতি ভট্টাচার্য্য:

আশ্বিনের শরৎ প্রাতে বেজে ওঠে ঢাক ঢোল আর মন্দিরে সাজ,
মণ্ডপে মণ্ডপে বাজে শাঁখ উলুধ্বনি পঞ্চ প্রদীপ আরতি
বাঙালি ললনা লাল পাড়ের শাড়ীতে কি অপূর্ব সাজ,
দেরী নয় আর চলো দেবী দর্শনে যায় মণ্ডপে আজ।

ঘুরে বেড়ায় অলিতে-গলিতে দেবী দর্শনে,
বছর ঘুরে মা আসে বাহারি সজ্জিত অলংকারে,
দোলায় আগমন বিজয়াতে কেঁদে উঠে অন্তর তোমার গমনে,
শিউলির গন্ধে দূর হোক মনের যতো কালিমা,
তোমার পদতলে বসে শাঁখ উলু কাঁসর ঘন্টা বাজাবে ললনা।

বেজে উঠবে ক্ষনে ক্ষনে ঢাক সারাদিন চলবে চন্ডীপাঠ,
এসো মা বসো তোমার সাজানো মন্ডপ চারিপাশ।

কৃপা করো দেশ দশের, ধ্বংস করো অশুভ শক্তির অসুর,
তোমার আগমনে আশা জাগে মনে, পায় প্রাণে ভরষা,
এিনয়নী দোলায় চেপে কাশ ফুলের ধারে ধারে শ্বেত শুভ্র
কাশ বন নাড়া দিয়ে মণ্ডপে অব স্হান করো।

সকল বিপদ থেকে তোমার সন্তানদের রক্ষা করবে এটাই প্রগাঢ় বিশ্বাস।

হে মহাশক্তির দেবী তুমি লক্ষী রুপে বিষ্ণুর ভার্যা,
তেমনি সীতা রুপে রামের সঙ্গিনী আবার দূর্গারুপে শিবের সহধর্মিণী,
তুমিই আদ্যাশক্তি রুপে সর্বএ বিরাজিত।

জীবনের অহংকার বা রুঢ় তাকে নাশ করো বলে পরাশক্তির অপর নাম চণ্ডী,
যাকে আমরা বলি দেবী দূর্গা।

।।সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী
গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমোহস্তুতে।।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com