বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি বাহার

  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ২১১৩ বার পড়া হয়েছে
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি বাহার
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি বাহার

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টমছমব্রীজ পাম্প সংলগ্ন এলাকায় বহুতল ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর ব্যবস্থাপনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মিত হচ্ছে।

নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করে এমপি বাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের আওতায় ও উদ্যোগে মুক্তিযোদ্ধাদের জন্য এ বহুতল কমপ্লেক্স নির্মান করা হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের দায়ীত্বে না থাকলে এবং প্রধানমন্ত্রী না হলে এ উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করা সম্ভব হতো না। ৫ তলার ভবনটি প্রথমে ৩ তলা নির্মান করা হবে। এই ভবনে বানিজ্যিক কমপ্লেক্স, ব্যাংক ও দোকান থাকবে। যার আয় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সন্তানদের জীবনমান উন্নয়নে ব্যায় করা হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহাম্মেদ বাবুল, সদর উপজেলা ইউএনও জাকিয়া আফরিন, মুক্তিযোদ্ধা রেজাউর রহমান বুলবুল, নজির আহাম্মেদ, মিয়া মোঃ সেলিম।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com