বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

আগামীকাল মুরাদনগরে আসছেন শিক্ষামন্ত্রী দিপু মনি

  • আপডেটের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৮৩৯ বার পড়া হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল বৃহস্পতিবার (১৬শে মার্চ) শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে কুমিল্লায়। অপরদিকে অনুষ্ঠানের সকল আয়োজন সম্পূর্ণ করছে আয়োজক কমিটি।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা সদর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে ওই আমেজ বইছে।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. মোসলে উদ্দিন সরকার বলেন, ‘আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. জয়নাল আবেদীন।

জানা যায়, ১৯৭০ সালে তৎকালিন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আবদুর রাজ্জাক বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এলাকায় সাড়া ফেলেন। বর্তমানে স্কুলটিতে দেড় হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছেন। এই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে অনেক ছাত্র-ছাত্রী সরকারের অনেক গুরুত্ব পূর্ণ দায়িত্ব পালন করছেন। সুবর্ণ জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে একহাজার দুইশত প্রক্তন ছাত্র নিবন্ধন করেছেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com